সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনা‌নি পেছাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে চার্জ শুনানির জন্য মামলার প্রয়োজনীয় কিছু কাগজ হাতে পাওয়া যায়নি মর্মে সময় আবেদন করেন আইনজীবীরা। সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০০৭ সালে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit