মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

প্রায়ই কি পিঠের ব্যথায় ভোগেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তথ্যপ্রযুক্তির এ যুগে শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমই এখন সবার বেশি। যে কারণে এখন  প্রায় সবারই বসে বসে কাজ করতে হয়। আর এক কারণেই বাড়ছে পিঠে ব্যথার রোগীর সংখ্যা। প্রায়ই এ সমস্যায় ভুগলে ধরে নিতে পারেন আপনার লাইফস্টাইলে বিশেষ করে অভ্যাসে বেশকিছু পরিবর্তন আনতে হবে। এগুলো হলো-

১। একটানা কোথায় দীর্ঘ সময় বসে না থাকা।

২। বসে কাজের সময় অন্তত ৩০ মিনিট পর উঠে দাঁড়ান এবং ১ মিনিট একটু হাঁটাচলা করুন।

৩। প্রতিদিন ভোরে ওঠার চেষ্টা করুন। ভোরের প্রাকৃতিক বাতাসে বুক ভরে নিশ্বাস নিন। ১০ মিনিট হাঁটুন। অনুশীলন করুন শবাসন, ভুজঙ্গাসন কিংবা বৃক্ষাসন।

৪। রাতে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমাতে যান। ঘুমানোর সময় মাথার নিচে বালিশ না নিয়ে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।

৫। প্রায়ই পিঠের ব্যথায় কাতর হলে হালকা গরম পানিতে গোসলের অভ্যাস করতে পারেন।

৬। গরম ভাতের সঙ্গে খাওয়ার অভ্যাস করুন আধা চামচ হলুদের গুড়া। কিংবা হালকা গরম দুধের সঙ্গে হলুদ খেতে পারেন। কেননা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি আর্থ্রাইটিক উপাদান পিঠের ব্যথা কমাতে সাহায্য করে।

৭। সবশেষে পিঠের ব্যথা চট জলদি সারাতে রসুন আর কালোজিরা মিশানো সরিষাতেলে পিঠে মালিশ করুন। এরপর হালকা করে নিন ফুট ম্যাসাজও। কারণ পায়ের সঙ্গে মেরুদণ্ডের জয়েন্ট রয়েছে। তাই ব্যথা থেকে নিস্তার পেতে পায়ের তলায় আঙুলের ডগা দিয়ে কিছুক্ষণ মালিশ করতে পারেন। এতে পিঠের স্নায়ুতে রক্তপ্রবাহ উন্নত হবে, সেই সঙ্গে ব্যথাও কমবে।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit