শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষে ওসি সহ ৩ পুলিশ আহত গ্রেফতার ১৫

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষে ওসি সহ আহত ৩ পুলিশ আহত হয়েছে। শনিবার বেলা ১২টার সময় শহরের আমতলা রোডের বিএনপির অফিসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে রাস্তায় নামলে পুলিশ বাধাদেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিএনপির নেতা কর্মীরা ইট,পাটকেল ছুড়তে থাকে। এতে সদর থানার ওসি অপারেশন ফিরোজ কামালের মাথায় ইট পড়ে ফেটে যায় ও এসআই নজরুল ইসলামের শরিলে ও এসআই শফিকুলের গায়ে লাগলে এরা মাটিতে লুটিয়ে পড়ে। আহতদের সাথে সাথে সদর হাসপাতালে সার্জারি বিভাগে নিয়ে ভর্তি করা হয়েছে ও চিকিৎসা চলমান আছে।

এই ঘটনার দেখার সাথে সাথে পুলিশের লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গ করেদেয়। এ সময় হামলাকারী বিএনপির নেতা অ্যাড.আনিসুর রহমানসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার ও পুলিশের কর্মকর্তারা আহতদের নিয়ে ব্যাস্ত থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit