সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিজয় অর্জনের লক্ষ্যে সব করবে ইউক্রেন: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক সেন্ট সোফিয়া স্কয়ারে শুক্রবার সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৩০ মিনিটের আনুষ্ঠানিকতা শুরু হয় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে। দুঃখ ভারাক্রান্ত হলেও উপস্থিত সেনা সদস্যদের চোখে মুখে ছিল যুদ্ধ জয়ের দৃঢ় প্রত্যয়। যুদ্ধে কেউ হারিয়েছে সন্তান, কেউ বাবা এবং কেউ স্বামীকে। নিহত সেনাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। প্রেসিডেন্ট জেলেনস্কি তাদের সান্তনা দিয়ে বলেন, ইউক্রেন কখনো তাদের অবদান ভুলবে না।

এরপর যারা যুদ্ধে অংশ নিয়ে এখনও লড়াই করে যাচ্ছেন তাদের বীর আখ্যা দিয়ে তাদের হাতেও ক্রেস্ট তুলে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এসময় বিজয় অর্জনের লক্ষ্যে যা যা করণীয় ইউক্রেন সব করবে বলে প্রত্যয় জানান জেলেনস্কি। তিনি বলেন, যারা ইউক্রেনকে অদম্যতা দিয়েছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা এখন যুদ্ধে আছেন-ইউক্রেনের সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, ইন্টেলিজেন্স, সিকিউরিটি সার্ভিস, ন্যাশনাল পুলিশ, ইউক্রেনীয় বর্ডার গার্ড এবং আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী, যারা প্রতিদিন যুদ্ধে সাহায্য করছেন এবং জীবন বাঁচাচ্ছেন, আপনারা আমাদের গর্ব।

গত এক বছর ধরে চলা যুদ্ধে জেলেনস্কি প্রায় প্রতিদিনই ভিডিওবার্তার মাধ্যমে ইউক্রেনবাসীকে সাহস যুগিয়ে গেছেন। বিশ্বনেতাদের বিভিন্ন বার্তা দিয়ে গেছেন। সামরিক সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে। এদিকে শুক্রবার ইউক্রেনকে লেপার্ড ২ যুদ্ধ ট্যাংক দিয়েছে পোল্যান্ড। রুশ অভিযানের এক বছর পূর্তিতে কিয়েভকে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দেয়া হয়। তবে কতগুলো জার্মান-তৈরি ট্যাংক কিয়েভে সরবরাহ করা হয়েছে তা জানা যায়নি। লেপার্ড এরইমধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে বলে পোল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit