বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সৌরভ গাঙ্গুলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বল রুমে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র’স কাপ সিজন-৩ এর লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনর (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌরভ গাঙ্গুলী বলেন, ‘মেয়র’স কাপে ফুটবল, ক্রিকেট, ভলিবল এসব খেলাধুলা হয়। আমি মনে করি এসব খেলাধুলা একটি প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। মাদকমুক্ত তরুণ প্রজন্মের জন্য এসব খেলাধুলার দরকার আছে।’

No description available.
সৌরভ গাঙ্গুলীর সঙ্গে মঞ্চে মেয়র মো. আতিকুল ইসলাম (বাঁয়ে)। ছবি : সময় সংবাদ

তিনি আরও বলেন, এই যে বাংলাদেশের এত এত উন্নয়ন হয়েছে, তা কিন্তু এই তরুণ প্রজন্মের জন্যই। তাই তাদের মাদক থেকে দূরে থেকে কাজ করতে হবে।

বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, তাতে আমি বরাবরই মুগ্ধ হই, বিমোহিত হই। আমি যতবার এখানে আসি, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি বুঝতেই পারি না যে, আমি ভারতে আছি নাকি বাংলাদেশে আছি।’

বাংলাদেশে আসা তার প্রথম স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘১৯৮৯ সালে আমি প্রথম ঢাকায় আসি। সেই থেকে আমার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। আমি অনেক দিন পর আবার ঢাকায় এসেছি। বাংলাদেশের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে।’

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে ভারতের জাতীয় দলে আমার প্রথম টেস্ট ছিল এই বাংলাদেশেই। ঢাকার মিরপুরের মাঠে। সেই দিক থেকে আমার বাংলাদেশের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সৌরভ গাঙ্গুলী মেয়র’স কাপ সিজন-৩ এ অংশগ্রহণ করায় আমরা আনন্দিত। আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

মেয়র বলেন, ‘মাদকমুক্ত তরুণ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই সৌরভ গাঙ্গুলী আমাদের অনুপ্রেরণা দিতে এসেছেন। মাদকমুক্ত সমাজ গড়তে সৌরভ গাঙ্গুলীর এই আগমন আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

No description available.

‘মাদক থেকে দূরে থাকি, খেলাধুলায় মেতে থাকি’ স্লোগানকে সামনে রেখেই মেয়র’স কাপ সিজন-৩ এর লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। লোগো ও ট্রফি উন্মোচন করেন সৌরভ গাঙ্গুলী। পরে তার নাম সংবলিত তিনটি খেলোয়াড় জার্সি তুলে দেয়া হয়।

লোগো ও ট্রফি উন্মোচনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হকসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম খান, আতাহার আলী খান, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নুসহ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit