বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

‘আলোচনায় বসুন, সুন্দর নির্বাচন হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে সব দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আমাদের প্রচেষ্টা রয়েছে। নিয়মিত বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছি। আমরা হয়তো সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাব। আলোচনায় বসুন। কাছ থেকে সব দেখুন। বোঝার চেষ্টা করুন। সুন্দর নির্বাচন হবে। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার শতখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, প্রতিটি নির্বাচনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে অন্তত ৬শ নির্বাচন করেছি। তার মধ্যে ৫শ নির্বাচনই অনুষ্ঠিত হয়েছে ইভিএমে। এসব নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। অভিজ্ঞতা অর্জন করেছি। যার সুফল পাওয়া যাবে ভবিষ্যতের নির্বাচনে। আমরা সুন্দর নির্বাচন কন্ডাক্ট করতে এসেছি। পৃথিবীর সবাই দেখবে কত সুন্দরভাবে আমরা নির্বাচন উপহার দিতে পারি।

নির্বাচনে ইভিএমের ব্যবহার সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশে এই মুহূর্তের জন্য ইভিএমের বিকল্প নেই। অতীতে দেখেছি ব্যালট বাক্স থাকলে লুট হয়। তাই ইভিএমের প্রয়োজনীয়তা অনুভব করি। এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। অন রেকর্ড হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে একজনের ভোট আরেকজনের দেওয়ার সুযোগ নেই। ভিন্নমত পোষণ করলে সেসব প্রোপাগান্ডা মাত্র। অসৎ উদ্দেশ্য থাকলে তারা ইভিএম চাইবে না।

২০১৮ সালের ৯ আগস্ট থেকে মাগুরায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে জেলার সদর, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় বিতরণ সম্পন্ন হলেও ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে জেলার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

এ বিতরণ কার্য পর্যবেক্ষণে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সকাল সাড়ে ১০টায় শালিখার শতখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। পাশাপাশি তিনি বিতরণ কেন্দ্রে উপস্থিত বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন এবং নানা সমস্যা সম্পর্কে অবহিত হন।

এ সময় মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম, শালিখা উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit