আন্তর্জাতিক ডেস্ক : পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার ইউক্রেনের সংসদেও ভাষণ দেয়ার কথা রয়েছে তার। পরে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন পেদ্রো। কিয়েভের কাছের দুটি শহর বুচা ও ইরপিন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে পেদ্রো সানচেজের। এছাড়া তিনি একটি যুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর প্রায় এক বছর পর প্রথমবারের মতো আকস্মিক সফরে কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
সংবাদ সংস্থাগুলো বলছে, জেলেনস্কির সঙ্গে বৈঠককালে বাইডেন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বড় ভুল’। তার কথায়, ‘পুতিনের যুদ্ধ পরিকল্পনায় বিস্তর গলদ রয়েছে।’ এছাড়া রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও ৫০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাইডেন।
কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫