রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কসবার গোপীনাথপুর বাজারে ঔষধ প্রসাশনের উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ প্রসাশনের আয়োজনে নকল, ভেজাল, আন-রেজিস্টার, মেয়াদউত্তীর্ণ, মানহীন ঔষধ বিক্রয় প্রতিরোধে এবং রেজিস্ট্রার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর সমাজ উন্নয়ন যুব সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোপীনাথপুর ইউনিয়ন কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ রিপন কবির ভূইয়া। 
গোপীনাথপুর ও নেমতাবাদ বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ওষুধ প্রসাশন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক মোঃ শাহজালাল ভূইয়া। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আহাম্মেদ হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাওসার। 
গোপীনাথপুর ও নেমতাবাদ বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহযোগিতায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মোঃ সানাউল্লাহ হক ভূইয়া, কসবা উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল খালেক দুর্বাজ, সাধারণ সম্পাদক ওসমান ফারুক, গোপীনাথপুর গ্রামীন বাজার উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আলী জাহের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নবি মিয়া। এছাড়া অনুষ্ঠানে উপজেলার নেমতাবাদ ও গোপীনাথপুর বাজারের প্রায় অর্ধশতাধিক ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসি মালিকগন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 
এ সময় বক্তারা বলেন, যারা ঔষধ ব্যবসার সঙ্গে জড়িত তারা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই খাতে কোনো দুষ্কৃতকারী বা অসাধু ব্যবসায়ী যেন না আসতে পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়াও নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ওষুধ বিক্রয় প্রতিরোধে এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। ওষুধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট ব্যতীত কেউ ঔষধের ফার্মেসি পরিচালনা করতে পারবেনা, কেউ যদি ফার্মাসিস্ট কোর্স করে ড্রাগ লাইসেন্স নিয়ে ঔষধ ব্যবসা পরিচালনা করতে আগ্রহী হয়, এব্যাপারে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit