রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

পরমাণু অস্ত্র চুক্তি স্থগিত করা রাশিয়ার ‘বড় ভুল’ : বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুগ আগে করা ‘নিউ স্টার্ট’ অস্ত্র চুক্তি স্থগিত করার রুশ সিদ্ধান্তকে ‘বড় ধরণের ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে ন্যাটোর গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য দেশের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন বাইডেন।

‘বুখারেস্ট নাইন’ হিসেবে পরিচিত পূর্ব ইউরোপের কয়েকটি দেশের জোটের সঙ্গে বাইডেনের ওই বৈঠকে সদস্য দেশগুলো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়। এর আগে মঙ্গলবার মস্কোতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১০ সালে করা ওই চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশেরই পরমাণু অস্ত্র তৈরিতে বাধ্যবাধকতা রয়েছে এবং এক দেশকে অন্য দেশের অস্ত্র পর্যবেক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।

এই বিষয়ে রাশিয়ার সংসদের নিম্ন কক্ষকে এক সিনিয়র সেনা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র অর্থাৎ ক্ষেপনাস্ত্র এবং কৌশলগত বোমারু বিমান সরবরাহের ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলবে।

নিউ স্টার্ট চুক্তি কী?
২০১০ সালে তৎকালীন দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ এই ‘নিউ স্টার্ট’ চুক্তি স্বাক্ষর করেন। দুই দেশ যাতে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছিল।

চুক্তি অনুযায়ী, দুই পক্ষই ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্রের উৎপাদন সীমিত রাখবে এবং এক দেশ অন্য দেশের পারমাণবিক অস্ত্র কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে।

এই চুক্তি ২০১১ সালে বাস্তবায়িত হয় এবং ১০ বছর পর এটি নবায়ন করা হয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে পৃথিবীর প্রায় সব পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে কভিড সংক্রমণ চলাকালে অস্ত্র পর্যবেক্ষণ কার্যক্রম ব্যহত হয়।

রাশিয়া এর আগে জানিয়েছে, তারা চুক্তি অব্যাহত রাখতে চায়। যদিও ইউক্রেন যুদ্ধ চলাকালীন দুই পক্ষের বক্তব্যই ছিল আগ্রাসী।

‘বুখারেস্ট নাইনে’র সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকের সময় বাইডেন মন্তব্য করেছেন, নিউ স্টার্ট চুক্তি স্থগিত করা রাশিয়ার ‘বড় ভুল’। পাশাপাশি ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়েও জোর দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘অনুচ্ছেদ পাঁচ যুক্তরাষ্ট্রের একটি পবিত্র প্রতিশ্রুতি। আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করবো।’

ওই অনুচ্ছেদে আরো বলা হয়েছে, ন্যাটোর যে কোনো সদস্য রাষ্ট্রের প্রতি আক্রমণকে সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং এই আক্রমণের বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে উপস্থিত সদস্যরা জানায়, তাদের সীমানার ভেতরে ন্যাটোর সেনা উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। অন্যদিকে রাশিয়া বলছে, ন্যাটো তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে।

এর আগে তিনি মস্কোতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে দেখা করেন এবং বেইজিংয়ের সহযোগিতা ‘আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক করতে খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন।

ওয়াং জানান মস্কোর সঙ্গে জোট শক্তিশালী করতে চীন প্রস্তুত এবং অন্য দেশের চাপে তাদের সম্পর্ক প্রভাবিত হবে না।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকার ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit