শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়।বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় ৩২ টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় ৪৬ পয়েন্ট নিয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা। আর ৪৩ পয়েন্টে রানার আপ হয়েছে নাটোর জেলা ও ৩১ পয়েন্টে তৃতীয় স্থান অর্জন হয়েছে চাপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবেই ক্রীড়াপ্রেমী। তিনি বিভিন্নভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেন। বর্তমান সরকার ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার সকল শাখার প্রতি অত্যন্ত নজর দিয়েছে। আমাদের মেয়েরা ক্রিকেট ও ফুটবল উভয় ক্ষেত্রে ভালো করছে। আমি প্রত্যাশা করি এটি অব্যাহত থাকবে।রাসিক মেয়র আরো বলেন, খেলাধূলার প্রতি শহীদ শেখ কামাল ও শহীদ সুলতানা কামাল দম্পত্তির ভীষণ ক্রীড়াপ্রেমী ছিলেন। তাঁরা বেঁচে থাকলে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশে আরো অনেক দূর এগিয়ে যেত। প্রতি বছর শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হবে বলে প্রত্যাশা করি।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম ও ড. মো: মোকছেদ আলী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: এনামুল হক।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit