সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় দুই শতাধিক কৃষক ও স্প্রেম্যান পেলেন চারাগাছ ও আধুনিক কৃষি সরঞ্জাম এখনও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার স্থান-তারিখ অনিশ্চিত ইরান যুদ্ধ: নতুন কৌশল চেয়ে সব সেনাকে বার্তা পেন্টাগনের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ঘুমন্ত তরুণীর মাথা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন করল পাকিস্তান সু কিকে নিয়ে সব জল্পনার মাঝে জান্তার প্রকাশ করা ছবিতে যা দেখা গেল বায়ুদূষণে ক্ষয়, হারিয়ে যাওয়ার শঙ্কায় সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

ইইউ ও ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবিলায় তেহরানের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ ও ব্রিটেন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাব হিসেবে ইরান মঙ্গলবার এ পদক্ষেপ নিয়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোসহ সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দেয়ার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ও ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও ইরানের ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশে ভিসা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সোমবার ইইউ ইরানের ৩২ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর ইইউ’র এটি পঞ্চম দফার নিষেধাজ্ঞা আরোপ।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit