বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

নোয়াখালীতে মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে জায়গা জমির বিরোধের জের মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  এর আগে, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জায়গা জমির বিরোধের জের ধরে একই বাড়ির মো.জহির উদ্দিনের ছেলে মো.জিল্লুর রহমান (২০) সহ আরো অজ্ঞাত ২/৩ জন সহ একই বাড়ির মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৩০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬) কে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। ওই সময় জিল্লু মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর পরে তা স্যোসাল মিডিয়া (MD JILLUR RAHMAN.505) এই টিকটক আইডি থেকে তাদেরকে চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়সার খসরু। তিনি বলেন, ভুক্তভোগী নারী বুধবার দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি।  এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি টিকটক ভিডিওটি দেখেছি। তা ভুক্তভোগী পরিবারের সংরক্ষণে আছে।  

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit