রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সবার প্রার্থনায় ছেলেকে রাখার আহ্বান কুমার বিশ্বজিতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : গত ১৩ ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত , শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় প্রাণ হারান নিবিড়ের তিন বন্ধু আরিয়ান, মাহির ও শ্রেয়া। আর বিশ্বজিৎ পুত্র নিবিড় বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে কুমার বিশ্বজিৎ একমাত্র সন্তান নিবিড়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একইসঙ্গে নিবিড়ের নিহত তিন বন্ধুর আত্মার শান্তি কামনা করেন। পোস্টে তিনি লেখেন, ‘নিবিড়ের মতো বাকি তিনজনকেও আমি সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই অংশ। তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না, তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।’

পোস্টে তিনি আরো লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনো আইসিইউতে শয্যাশায়ী।’ আকস্মিক এ ঘটনায় কুমার বিশ্বজিৎ মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত বলেও পোস্টে উল্লেখ করেন। তিনি তার সব বন্ধু, পরিচিতজন এবং ভক্তদের কাছে ছেলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন।  

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit