মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শহীদ মিনারে নেতাদের ওপর ‘হামলা’, যা বলল রবের জেএসডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলের নেতাকর্মীর ওপর ‘পেটুয়া বাহিনীর হামলা’ ও ‘নির্যাতনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিবৃতিতে বলা হয়, ‘শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষের ছত্রছায়ায় জেএসডির সাধারণ সম্পাদকসহ দলীয় ও ছাত্রনেতাদের ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনা খুবই নিন্দনীয়।’

এতে বলা হয়, ‘অযোগ্য প্রশাসনের ক্ষমতার দম্ভ ও আস্ফালন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরিবেশকেও বিনষ্ট করে তুলেছে।  শহীদ মিনার বাঙালি জাতি রাষ্ট্র নির্মাণ লড়াইয়ের উৎসমুখ ও অপরাজেয় শক্তির অভূতপূর্ব প্রেরণা। শ্রদ্ধা প্রদর্শনের সেই বেদীটিও দখলে নেওয়ার মহড়ার কারণে বিরাট জনগোষ্ঠী একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারে না। সেখানে ভিন্নমত-পথকে শ্রদ্ধা নিবেদনে পদে পদে বাধা সৃষ্টি এবং পরিশেষে হামলা বা আক্রমণের মাধ্যমে ভয়ের সংস্কৃতি বিস্তারের ফ্যাসিবাদি মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রের সব ক্ষেত্রে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। হামলা-মামলা আক্রমণ করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করলে ক্ষমতাসীনদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে।’ ‘এসব ঘটনার তদন্ত বা অনুসন্ধানের দাবি আর নয়, গণমানুষের মধ্য থেকে উঠে আসা নতুন গণশক্তির উত্থানে গণজাগরণ সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন এবং একুশ ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করে সব অন্যায়ের জবাব ও প্রতিকার নিশ্চিত করতে হবে বলে’ বিবৃতিতে হুঁশিয়ারি দেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit