রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

পরের বিশ্বকাপে মেসি খেলবেন কি না, জানালেন স্ক্যালোনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : মেসির বয়স এখন ৩৫ চলছে। ২০২৬ সালে তার বয়স হবে ৩৯। তখন শরীর খেলার উপযোগী নাও থাকতে পারে আর্জেন্টাইন জাদুকরের। এ বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছেন মেসির বস। স্ক্যালোনি বলেন, ‘পরের বিশ্বকাপে খেলার ব্যাপারে মেসির সিদ্ধান্তই সব। আমি মনে করি, ওর শরীর পক্ষে থাকলে সে বিশ্বকাপে খেলবে।’

মেসির পাশাপাশি আর্জেন্টিনার বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। কাতার বিশ্বকাপ জয়ের পেছনে তারও গুরুত্বপূর্ণ অবদান আছে। তার পরের বিশ্বকাপে খেলা নিয়েও একই মন্তব্য আর্জেন্টাইন কোচের। স্ক্যালোনি বলেন, ‘মেসির সম্পর্কে যা বলেছি, সেটা মারিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। ওর শরীর ভালো থাকলে দলে ডাক পাবে।’

মেক্সিকো-যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপে মেসি-মারিয়া থাকবেন ‘বুড়ো’দের কাতারে। তখন যে স্ক্যালোনিকে ভিন্নভাবে এগুতে হবে, এটা নিজেও জানেন আর্জেন্টাইন কোচ। এ ক্ষেত্রে লতারো মার্টিনেজ, পাওলো দিবালারাই হবেন তার ভরসা। মার্টিনেজকে তো আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণই ভাবেন তিনি। স্ক্যালোনি বলেন, ‘আমার জন্য লতারো সব সময় গুরুত্বপূর্ণ। ও আমার প্রিয় একজন স্ট্রাইকার। গত বিশ্বকাপে ওর কিছু সমস্যা ছিল। ও নিজেও এটা ভালোভাবে জানে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit