মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মতিঝিলে আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা।

ওই যুবকের নাম হাসান শাহীন (৪৮)।  

সোমবার রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে শাহীনের স্বজনদের খবর দেয়। তার দুই ভাই হাসান সাব্বির ও আদিল রেজওয়ান এসে লাশ শনাক্ত করেন। তিনি লাফ দেওয়ার পর নিচে না পড়ে ওই ব্যালকনিতে পড়েন।

অবিবাহিত শাহীন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন। ওসি বলেন, হতাশাগ্রস্ত হয়ে শাহীন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শোনা যাচ্ছে তিনি শেয়ার ব্যবসায় ছিলেন। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য হাসান শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit