সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

দুই দেশে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। তবে দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে।

আসছে ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তি পাবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) সিনেমাটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এটি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। পাশাপাশি ‘শনিবার বিকেল’ সিনেমাটি আন্তর্জাতিক কয়েকটি উৎসবে পুরস্কারও লাভ করেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জিসহ আরও অনেকে।

‘শনিবার বিকেল’ সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন নামের একটি প্রতিষ্ঠান।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit