বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

সোমবার রাতের ভূমিকম্পে তুরস্কে ৩ মৃত্যু, আহত ৬ শতাধিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের তুরস্কে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকও অনুভূত হয়।

এতে তুরস্কে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুল্যেমান সোল্যু। এছাড়া দেশটিতে ছয় শতাধিক মানুষের আহতের কথা জানা গেছে। অন্যদিকে সিরিয়ার আলেপ্পোতেও অনেকের আহতের তথ্য জানা গেছে।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশের দেফনে জেলায়। তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান, ইসরায়েল ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে।  

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের পর থেকে এ কয়দিনে ছয় হাজারের বেশি বার আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ২.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit