রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ পাঠালেন হাসনা মওদুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন।সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে হাসনা মওদুদের পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল।ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ সামগ্রী, শীতবস্ত্র এবং ২০টি বড় কম্বল। এসব সামগ্রী হস্তান্তরের সময় তুরস্ক দূতাবাসের কর্মকর্তা অনিজাম উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, বর্তমানে পারিবারিক সফরে হাসনা জসীম উদদীন মওদুদ নরওয়ে অবস্থান করছেন। বিভিন্ন গণমাধ্যমে ভূমিকম্পে তুরস্কের মানুষের দূরাবস্থার কথা জেনে ওষুধ ও শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর উদ্যোগ নেন তিনি। সোমবার দুপুরে দূতাবাসের মাধ্যমে এসব মালামাল তুরস্কে পাঠানোর জন্য হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার পাশাপাশি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি রিখটার স্কেলে বিপর্যয়কর ৭.৮ হিসাবে নিবন্ধিত হয় এবং কমপক্ষে ২৪ মিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭,৩৫৭। ভূমিকম্পের পর থেকে তুরস্ক ও সিরিয়ার জনগণকে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক বাংলাদেশী।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit