সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের শীর্ষ ২০ খেলাপির তালিকায় এস আলম, বেক্সিমকো হরমুজ থেকে ফিরে এলো কাতারের এলএনজিবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা

‘ইংল্যান্ডকে হারিয়ে’ প্রমাণ করব ঘরে আমরা ভালো দল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক  : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। 

১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমে আসন্ন সিরিজ নিয়ে আশার বাণী শুনান জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ইংল্যান্ড বিশ্বসেরা দল, তাই চ্যালেঞ্জ তো সবখানেই। নিশ্চিতভাবেই, আমাদের মেনে নিতে হবে যে ওরা আমাদের থেকে ভালো দল। তবে ঘরের মাঠে আমরা যে ভালো, তা সব সময় প্রমাণ করেছি। কিন্তু এটা মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। 

সুজন আরও বলেন, শুধু আমাদের কন্ডিশন খেলা বলেই না, আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের ওয়ানডে সিরিজে হারিয়েছি। ওয়ানডে সংস্করণে নিশ্চিতভাবে আমরা শক্তিশালী দল। সেই দিক থেকে বললে ইংল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ জয়ের আশা করতেই পারি। সত্যি কথা বলতে আমি সিরিজ জয়ের আশা করি।

কিউএনবি/অনিম/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit