শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View
ডেস্ক নিউজ : নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন তিনি।অভিযোগে শেখ হাসিনা ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ভুক্তভোগী মশিউর রহমান জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি গুমের শিকার হন তিনি। ওইদিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককে যাওয়ার পথে সাদা পোশাকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর হাতে হাতকড়া ও চোখ বাঁধা অবস্থায় তাকে ৬ মাস আটকে রাখা হয়।

পরবর্তীতে একই বছরের ২৩ আগস্ট তাকে ডিবি হেফাজতের গারদে নেওয়া হয়। এর দু’একদিন পর আদালতে তোলা হলে দুই দফায় রিমান্ড শেষে প্রায় ২ বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন এই নেতা।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit