শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এর সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মাজাহারুল হকের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ স ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, সিনিয়র আয়কর আইনজীবী আবু মো. আসাদ, সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সিনিয়র আয়কর আইনজীবী মো. হাছনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য্য, এডভোকেট সজল কুমার রায়, বাহাউদ্দিন বাহার, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ, জাহান জেব জিন্নাহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম ই এম ইকবালুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। তিনি সরকারী খরচে যে সকল ব্যক্তিগণ উচ্চতর ডিগ্রি অর্জনে বিদেশে যান, তাদের লিখিত গবেষণাটি বাংলা ভাষায় লেখার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit