বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ডোমারে সোনারায় ইউনিয়ন আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়ন আ’লীগ আয়েজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফ্রেব্রুয়ারি) বিকালে সোনারায় ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মানোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী।

ছাত্রনেতা রাজেউন সরকার জিয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, সহ-সভাপতি আরমিন আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়নের আ’লীগ সহ সহযোগি সংগঠনের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবন্ধ থাকার আহবান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. মনোয়ার হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit