সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : গেল ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা ঝড় তুলেছে বিশ্ব বক্স অফিসে। ইতিমধ্যে হাজার কোটির ক্লাব পার করেছে সিনেমাটি। বলিউড বাদশাহর এ সিনেমা বাংলাদেশে মুক্তির তোড়জোড় চলছে। বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে অবগত রয়েছেন শাহরুখ খান। সম্প্রতি এক বাংলাদেশির করা প্রশ্নে প্রতিউত্তর দিয়ে এমনটাই জানিয়েছেন বলিউড বাদশাহ।

আবিদ শাহরিয়ার নামে বাংলাদেশি এক ভক্ত টুইটারে শাহরুখকে প্রশ্ন করেছেন, আপনাকে বাংলাদেশের মানুষরা কি পরিমাণ ভালোবাসে, সে বিষয়ে আপনার কোন ধারণা-ই নেই। বিশেষ করে আমি আপনাকে অন্ধের মত ভালোবাসি। আপনাকে আমরা কবে বাংলাদেশে দেখতে পাব? সেই মন্তব্যের উত্তর দিয়েছেন শাহরুখ। টুইটারে তিনি লিখেন, আমি জেনেছি, বাংলাদেশে খুব শিগগিরই ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে।বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করে এরপর চলচ্চিত্রের ১৯ সংগঠন দেশে হিন্দি সিনেমা মুক্তির পক্ষে সম্মতি দেন। এ নিয়ে গতকাল তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন সংশ্লিষ্টরা। এখন প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হবে।

এদিকে ‘পাঠান’ মুক্তির বিষয়ে সব প্রস্ততি নিয়ে রেখেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার, পরিচালক অনন্য মামুন। তিনি জানিয়েছেন, অনুমোদন পেলে আগামী ২৪ তারিখেই সিনেমাটি মুক্তি দিতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit