রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : উজ্জ্বল চোখে ছুরির থেকেও তীক্ষ্ণ ধার। ঠোঁটের হাসিতে যতটা কোমলতা, ততটাই নিষ্ঠুর মনের ছাপ স্পষ্ট। এমনই মেজাজ পাওয়া গেল সঞ্জয়লীলা বানসালির প্রথমবার ওয়েব সিরিজ ‘হীরামান্দি’তে।

কিছুদিন আগেই সঞ্জয়লীলা বানসালির মুন্সিয়ানার ছোঁয়ায় ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ হয়ে উঠেছিলেন আলিয়া ভাট। বক্স অফিসে সাফল্যও পেয়েছিল সিনেমাটি। এবারে পতিতাপল্লির কাহিনি নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক। আর তাতে রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ। বড়পর্দা ও ছোটপর্দার এই ছয় নায়িকাই এবার বানসালির তুরুপের তাস।

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনসালির এই নতুন সিরিজে দেখা যাবে। জানা গেছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানেই ‘হীরামান্দি’র শুটিং করা হচ্ছে।

সিরিজের দু’টি ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। একটিতে নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আরেকটিতে কালো পোশাকে। এর আগে ‘হীরামান্দি’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছিলেন, এটি তার ড্রিম প্রজেক্ট। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর কাজটি শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারাবিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনো খামতি রাখতে চান না। নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামান্দি’। তবে কবে থেকে, তা এখনো জানা যায়নি।

সূত্র : সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit