শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আমরা দেউলিয়া দেশে বাস করছি : পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান যেকোনো সময় খেলাপি বা দেউলিয়া হতে পারে বলেও বিভিন্ন সময়ই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে এবার যেন বেশ স্পষ্টভাবেই নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, পাকিস্তান ইতোমধ্যেই খেলাপি হয়ে গেছে।

আর এর জন্য খাজা আসিফ পাকিস্তানের সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদসহ ‘সবাইকে’ দায়ী রেছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সেখানে তিনি বলেন, ‘আপনারা হয়তো শুনে থাকবেন যে, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা খেলাপি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা বিপর্যয়কর পতন বা ভাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছে। (এটা হবে, এখন আর এমন নয়) এটা ইতোমধ্যেই হয়েছে। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।’প্রতিরক্ষামন্ত্রী বলেন, একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য। আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই নিহিত। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।

করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো কেপিওতে (করাচির পুলিশ কার্যালয়ে) হামলাকারীদের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।

সূত্র : ডন

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit