মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘‌শর্তসাপেক্ষে’ ভারতীয় ছবি আমদানিতে সম্মত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : শর্ত সাপেক্ষে দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন তারা।

পরে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয়ে তিনি আলাপ করবেন। আপনারা সবাই একমত হয়ে নির্দিষ্ট পরিমাণ কিছু শর্তসাপেক্ষে ভারতীয় হিন্দি ছবি আমদানির ব্যাপারে একমত হয়েছেন। অতীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবি করা হয়েছিল ভারতীয় হিন্দি ছবি আমদানি করার জন্য৷ এটা আমি বারবার বলে এসেছি যে, সব সমিতি যদি একমত হয় (তাহলে বাস্তবায়ন সম্ভব), না হলে সেক্ষেত্রে আমরা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারব না।

মন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল পরে শিল্পী সমিতি আপত্তি জানিয়েছিল। অনেক শিল্পীরাও আপত্তি জানিয়েছিল। সবাই একমত হলে পরে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারব বলে সেটি বলেছিলাম। আপনারা একমত হয়েছেন, সবাই স্বাক্ষর করেছেন। একমত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। হাছান মাহমুদ বলেন, আমরা আপনাদের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ নেব। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে। আমি ইতোমধ্যে বলেছি, আপনারা যে আজ আসবেন সেটিও তাকে জানিয়েছিলাম। আমরা এখন কার্যকর পদক্ষেপ নিতে পারব। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit