রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কুষ্টিয়ায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কৃষক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মান্নান মন্ডল (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মান্নান সদর উপজেলার ত্রিমোহনী সাকারিপাড়া গ্রামের মৃত মক্কেল মন্ডলের ছেলে।

তিনি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে শ্বশুর কলম জোর্য়াদ্দারের বাড়ির পাশে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। শনিবার বিকেলে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে একই গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ তাকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহত মান্নানের স্ত্রী জবেদা খাতুন জানান, ঘটনার দিন বিকেলে কৃষিকাজ শেষে টিউবওয়েলে গোসল করার সময় ফিরোজ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমিতে পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit