রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সিলেটে জেএসডি’র বিক্ষোভ সমাবেশে ১০ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ার আহবান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র দেশব্যাপী ১০ দফা দাবীতে দাবী দিবস পালন উপলক্ষে সিলেট জেলা জেএসডি’র উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সিলেট নগরীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ অবিলম্বে জাতীয় সংসদ বাতিল, জাতীয় সরকার গঠন, ৯টি প্রদেশ গঠন, স্বশাসিত স্থানীয় সরকার ও সংসদের উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংশোধন করে রাষ্ট্র কাঠামো সংস্কার, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ ১০ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রফিক মিয়া, জেএসডি নেতা হোসেন আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, মাসুক আহমদ, শাম্মী আনোয়ার, কয়েছ আহমদ দারা, তাইবুর তাইয়িব, আব্দুল কাদির, তাছলিমা লোসী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit