রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ভূমিকম্পের ১৩ দিন পর শিশুসহ তিনজন জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজারে। এখনও চলছে উদ্ধারকাজ। 

তবে এতোদিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশু, এক পুরুষ ও এক নারীকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের টেলিভিশন এনটিভির বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এতোদিন হাতায়ে প্রদেশের কানটাকি এপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন তারা। ইতোমধ্যে চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির শত শত ভবন। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। ভিটে-মাটি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্তরা। 

আলজাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, আঙ্কারার ক্রীড়া মন্ত্রণালয়ের গেস্ট হাউস, ছাত্রাবাস, স্পোর্টস হলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের ছাত্রাবাসে প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। 

এদিকে সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনেক স্কুল-ভবন ভেঙে যাওয়ার ফলে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম ফের চালু হবে তাও অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, ভূমিকম্পের তিনদিন পর থেকে সিরিয়া-তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকার আশপাশে খাদ্য সহায়তা দিয়ে আসছে  জাতিসংঘের ১৭৮টি সহায়তাকারী ট্রাক। 

এদিকে প্রায় ১ হাজার ৬০০ শিশুর তত্ত্বাবধান করছে তুরস্ক সরকার। ভূমিকম্পের কারণে যেসব শিশুর মা-বাবার পরিচয় এখনও পাওয়া যায়নি।  

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit