শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

বাগেরহাটে বাঘের আক্রমণে আহত জেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : বাঘের আক্রমনে আহত অনুকুল গাইন (৪২) মারা গেছেন। তিনি দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন ছিলেন। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমনের শিকার হন এই জেলে। এসময় অনুকূলের সাথে থাকা মাহবুব নামের এক জেলের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর বারটার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকুলকে। অবস্থা গুরুত্বর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে খুমেক থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমনে অনুকুলের মেরুদন্ড, পাজড়সহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল। 

অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকুল অবিবাহিত ছিলেন। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। এছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।

মৃত্যুর পর নিধির গাইন বলেন, “রাতে মারা গেছে। আমরা বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌছানোর পরে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।”

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit