সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষ খোঁজা শেষ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের গুলি করে ভূপাতিত করা চীনের কথিত নজরদারি বেলুনের ধ্বংসাবশেষ খোঁজার কাজ শেষ করেছে ওয়াশিংটন।

শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গণপ্রজাতন্ত্রী চীনের নাম উল্লেখ করে এক বিবৃতিতে নর্থকম বলেছে, ‘আকাশের অনেক উচ্চতা দিয়ে বয়ে যাওয়া পিআরসি’র নজরদারি বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করার এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সম্পদ সফলভাবে মার্কিন নর্দার্ন কমান্ডের কাছে অর্পিত হওয়ার পর সাউথ ক্যারোলিনার উপকূলে ১৬ ফেব্রুয়ারি পুনরুদ্ধার কার্যক্রম সমাপ্ত করা ঘোষণা করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ভার্জিনিয়ার তদন্ত পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার জন্য ধ্বংসাবশেষ গুলো ফেডারেল ব্যুরোতে হস্তান্তর করা হচ্ছে।

বেলুনটিকে গুলি করে ভূপাতিত করার আগে এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমার বিস্তৃত এলাকায় ভেসে বেড়ায় এবং গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের এফ-২২ র‌্যাপ্টর ব্যবহার করে বেলুনটিকে আটলান্টিক মহাসাগরের ওপরে গুলি করে নামানো হয়।

এ বেলুনের ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বেলুনটির সাহায্যে আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং বাতাসের কারণে তা পথভ্রষ্ট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যায়।

এদিকে যুক্তরাষ্ট্র এটিকে আকাশের অনেক বেশি উচ্চতায় দিয়ে চলা অত্যাধুনিক গুপ্তচর যান হিসেবে বর্ণনা করেছে।

আর এ বেলুনের ঘটনাকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit