মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক  : অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান। তিনি বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন। 

শুক্রবার ৫৬ বছর বয়সী এই অভিনেতা একটি ‍অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এর পর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে। সুরভি নবভারত বলেন, শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়।

এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা।

পরে সুরভি তাদের কাছে জানতে চান এটা কিভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কি না। তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় যোগাযোগ রাখতেন।

প্রসঙ্গত, সিন্দবাদ দ্য সেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit