রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

১ম ফয়েজ আহমদ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য প্রবাসী ও রায়নগর সোনারপাড়া এলাকার কৃতী সন্তান ফয়েজ আহমদ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনের মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় সিলেট মহানগর যুবলীগ জুটি ‘বনাম’ নজরুল জুটি। ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব সায়েম এর সভাপতিত্বে ও সাংবাদিক আতিকুর রহমান নগরীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এটা প্রশংসারযোগ্য একটি মহৎ কাজ। আওয়ামী লীগ সরকার সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থানে নিয়ে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি ইনশাআল্লাহ তরুণদেরকে সঙ্গে নিয়ে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে স্মার্ট সিলেট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ১ম ফয়েজ আহমদ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পৃষ্টপোষক ফয়েজ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট অত্র এলাকার মুরব্বী রফিকুর রহমান লজু, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর কোচ শিব্বির আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। ব্যাডমিন্টন রেফারী মিনহজ আহমদ এর পরিচালনায় খেলায় নজরুল জুটি বিজয়ী হয়। রানার্স আপ অর্জন করে সিলেট মহানগর যুবলীগ জুটি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit