বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

আলাস্কার আকাশে ৪ রুশ বিমানকে তাড়া করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলাস্কার আকাশে চারটি রুশ যুদ্ধবিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার টিইউ-৯৫, বেয়ার-এইচ বোমারু বিমান এবং সুখই-থার্টি ফাইভসহ চারটি বিমানকে যুক্তরাষ্ট্রের দুটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান, দুটি এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেয়।  

রয়টার্স জানিয়েছে, এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন হচ্ছে— একটি দেশের আকাশসীমার বাইরে এমন একটি এলাকা, যেখানে একটি দেশ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিমান শনাক্ত এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে।এদিকে উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরেড) জানায়, রাশিয়ার যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। আমেরিকা বা কানাডার সার্বভৌম আকাশসীমাতে প্রবেশ করেনি। নোরেড আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বিদেশি বিমান পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুসারে ‘জোন’ থেকে তাদের বাইরে যেতে বাধ্য করে।
  
গত বছরের অক্টোবরে এ ধরনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাশিয়ার দুটি বোমারু বিমান আকাশসীমায় প্রবেশ করে। এ সময় তাদের তাড়িয়ে দেওয়া হয়। ২০০৭ সাল থেকে বছরে ছয় থেকে সাতটি রুশ যুদ্ধবিমানকে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশে বাধা দেওয়া হয়। 

এদিকে মস্কোর ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ রয়েছে। তবে নোরেড জানিয়েছে, এসব যুদ্ধবিমানকে বিমানকে তারা কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছে না। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit