বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়; আমরা সেই নীতিতে বিশ্বাস করি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কারেও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে কাজ করে যাচ্ছে। তবে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেনাবাহিনী বসে থাকবে না। কঠোরভাবে প্রতিরোধ করবে। 

পেশাদারিত্ব বজায় রেখে সব সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। রুশ-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকট মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, অর্থনীতি পুনর্গঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়েছে সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit