বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

সমবেদনা জানাতে তুরস্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের প্রতি সমবেদনা জানাতে দেশটির সফরে গেছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার রাজধানী আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ডেইলি সাবাহ এক প্রতিবেদনে বলেছে, আঙ্কারায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ প্রদেশ ভ্রমণে গিয়ে সেখানকার চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। শতাব্দীর ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর মালয়েশিয়া সরকার দেশটিতে ৭৫ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, ভূমিকম্পে প্রচুর প্রাণহানি, আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে শোকাহত। মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আমার গভীর সহানুভূতি জানাই। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আল্লাহতায়ালা যেন তাদের ধৈর্য ধরার এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।

এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সফর করে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। ভয়াবহ বিপর্যয়ের পর তিনিই প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে আঙ্কারা সফর করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit