শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি ২০২৩ইং) দুপুরের দিকে  খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল  মিলনায়তনে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম,খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, পুলিশ লাইন্স হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য নুর মোহাম্মদ,  পুলিশ লাইন্স হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ সহ পুলিশ লাইন্স হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অভিভাবকরা ।
প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবদের খেয়াল রাখতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  ও পুলিশ সুপার মো:নাইমুল হক। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩২

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit