সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

হজযাত্রীদের ন্যূনতম বয়সসীমা কত, জানাল সৌদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগে থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হয়। তবে এবার সৌদি আরবের পরিকল্পনা ভিন্ন। সৌদি সরকার এ বছর অভ্যন্তরীণ ও বিদেশী মুসল্লিদের জন্য হজের প্রাক কার্যক্রম শুরু করেছে বছরের প্রথম মাস থেকেই।

হজ পালনে সর্বোচ্চ বয়সের সীমারেখা তুলে দিলেও চলতি বছর ১২ বছরের কম বয়সীদের জন্য হজের নিবন্ধন হবে না বলে জানিয়েছে সৌদি ওমরাহ্ ও হজ মন্ত্রনালয়। অর্থাৎ ১২ বছরের কম কেউ ভিসার জন্য আবেদন করলে তা গৃহীত হবে না।

করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে পবিত্র হজ পালনের জন্য নানা ধরনের বিধি নিষেধ ছিল। তবে এ বছর তুলে নেয়া হয়েছে সব বিধিনিষেধ। সেই সঙ্গে তুলে দেয়া হয়েছে সর্বোচ্চ সময়সীমাও।

হজ ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে যাত্রী নিবন্ধনের ব্যাপারটিতে বেশি গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে যারা এবার প্রথমবারের মতো হজ করার সংকল্প করেছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরবে উপস্থিত হন। সৌদি হজ মন্ত্রনালয় জানিয়েছে, বিদেশি মুসল্লিদের জন্য কোনো বিধিনিষেধ না থাকায় এ বছর বিপুল সংখ্যক মুসল্লির হজে অংশ নেয়ার বিষয়ে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit