মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রিয়ালে বেনজেমার বিকল্প বিশ্বকাপ মাতানো ব্রাজিলিয়ান!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট তালিকায় এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। তাই লা লিগার শিরোপা ধরে রাখাটা একপ্রকার অসম্ভবই বলা চলে লস ব্লাঙ্কোদের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে কতদূর যেতে পারে তারা, সেটাও দেখার বিষয়। শীতকালীন দলবদলে কোনো খেলোয়াড় না কেনা মাদ্রিদ তাই এখন থেকেই ভাবনা শুরু করে দিয়েছে আগামী মৌসুমের। ২০২৩-২৪ মৌসুমে অগ্রাধিকার ভিত্তিতে আক্রমণভাগের শক্তি বৃদ্ধির পরিকল্পনা করছে তারা।

সে লক্ষ্যে করিম বেনজেমার দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দুজন তারকার দিকে নজর রিয়াল মাদ্রিদের। তারা হলেন: টটেনহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন ও য়্যুভেন্তাসের সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহভিচ। ইএসপিএনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম মার্কা।

য়্যুভেন্তাসের ২৩ বছর বয়সী তারকা ভ্লাহভিচকে দলে ভেড়াতে খুব বেশি অর্থ হয়তো খরচ করতে হবে না। আর্থিক হিসাবে গড়বড় থাকায় সম্প্রতি বড় শাস্তি পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা। ১৫ পয়েন্ট কেটে নেয়ায় নেমে গেছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাইলে সিরি আ’র রেকর্ড চ্যাম্পিয়নদের লিগ শেষ করতে হবে সেরা চারে থেকে। কিন্তু সেরা চারে জায়গা করে নেয়াটা একরকম অসম্ভবই বলা চলে। চতুর্থ স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে তারা। তাই আগামী মৌসুমে ভ্লাহভিচকে দলে ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে তাদের জন্য।

অন্যদিকে রিচার্লিসনকে পাওয়াটা একটু কঠিনই হবে রিয়াল মাদ্রিদের জন্য। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করা এই ব্রাজিলিয়ানকে চলতি মৌসুমেই দলে টেনেছে টটেনহ্যাম। এভারটন থেকে তাকে দলে ভেড়াতে ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে স্পারদের।

এই দুই তারকাকে দলে ভেড়াতে কাজও শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মার্কার রিপোর্ট অনুযায়ী, মাদ্রিদের দলটির স্কাউটরা এরই মধ্যে ভ্লাহভিচকে পর্যবেক্ষণ করে ইতিবাচক প্রতিবেদন জমা দিয়েছে। অন্যদিকে মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে রিচার্লিসনের দারুণ সম্পর্ক হয়ে উঠতে পারে প্রভাবক। এভারটনের কোচ হিসেবে ব্রাজিলিয়ান তারকাকে খুব কাছে থেকেই দেখেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ।

ইএসপিএনের অ্যালেক্স কির্কল্যান্ড ও রদ্রিগো ফায়েজের সূত্র অনুযায়ী ভ্লাহভিচ ও রিচার্লিসন রিয়াল মাদ্রিদের একমাত্র লক্ষ নয়, বরং আক্রমণভাগের শক্তি বৃদ্ধিতে সম্ভাব্য সাইনিং তালিকায় থাকা দুটি নাম তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit