রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে বসবে ৭১তম মিস ওয়ার্ল্ডের আসর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

বিনোদন ডেস্ক : ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সোমবার আয়োজকরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

মিস ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ‍জুলিয়া ইভেলিন মোরলে জানিয়েছেন, বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাচ্ছে।

আসন্ন এই আয়োজনে বিশ্বের নানা দেশের ৮১ প্রতিনিধি অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন ২০২১ সালের মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাস্কা।

নানা জমকালো আয়োজনে মরুর দেশটিতেই নির্বাচন করা হবে আগামীর মিস ওয়ার্ল্ডকে। তবে এখনও নির্দিষ্ট করে অনুষ্ঠান ভেন্যুর কথা জানায়নি আয়োজকরা।

সূত্র: খালিজ টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit