শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ ”লাভ লোকসানের যুদ্ধ” ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষ, নামের বানানও ভুল : চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

মার্কিন নাগরিকদের অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দেয়া হয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেফতার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে-‘যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত। কেউ রাশিয়া ভ্রমণ করবেন না’। অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের দাবি, রাশিয়ার নিরাপত্তা বাহিনী মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেফতার করছে এবং বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করছে। এছাড়া রাশিয়া গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সাথে বৈরি সম্পর্ক বিরাজমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit