রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

জুনিয়র এনটিআরের নায়িকা জাহ্নবী!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা এনটিআরকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা। নাম চূড়ান্ত না হওয়ায় এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। তবে দীর্ঘদিন ধরে প্রধান নারী চরিত্র নিয়ে নানা গুঞ্জন উড়ছে। শুরুতে শোনা যায়, কিয়ারা আদভানির নাম। তারপর আলোচনায় আসেন রাশমিকা মানদানা। গত বছরের শেষ লগ্নে জোর গুঞ্জন চাউর হয়, শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন।

একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, গত ছয় মাসে অনেক নায়িকার সঙ্গে কথা বলেছে ‘এনটিআর ৩০’ টিম। অবশেষে জাহ্নবী কাপুরকে প্রধান নারী চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। কোরাতলা শিবার নির্দেশনায় তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন জাহ্নবী। খুব শিগগির ফটোশুটে অংশ নেবে জাহ্নবী-এনটিআর।’

অন্য আরেক সূত্রের বরাত দিয়ে তেলুগু সিনেমা ডটকমকে জানিয়েছে, এ সিনেমায় কাস্ট করার জন্য জাহ্নবী কাপুরের সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক কোরাতলা শিবা। এরই মধ্যে জাহ্নবীর সঙ্গে আলোচনাও করেছেন তিনি। প্রাথমিকভাবে কাজটি করার জন্য সম্মতি দিয়েছেন জাহ্নবী। এর আগে জাহ্নবী জানিয়েছেন, তার প্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সবকিছু ঠিক থাকলে বড় আয়োজন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এ সিনেমার মাধ্যমে দুবছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় ছবিটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

সূত্র: পিংকভিলা

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit