রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পাত্র হিসেবে সালমানকে প্রত্যাখ্যান করেছিল যে নায়িকার বাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে বড় তারকা মনে করা হয় সালমান খানকে। এই জনপ্রিয় অভিনেতার একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। সেটা নিয়ে জোর জল্পনাও চলেছে। তারপরও সালমান খান ‘এলিজিবল ব্যাচেলর’ই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে মনের মতো কাউকে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি নায়কের? না পছন্দ হয়েছে তবে অপরপক্ষ থেকে ভালো রেসপন্স আসেনি তাই ব্যাচেলরের খড়গ কাটেনি এই তারকার। সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের।  

একবার এক সাক্ষাৎকারে একটি ইঙ্গিত দিয়েছিলেন সালমান। তিনি জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।
কে সেই নায়িকা? জবাব, জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের ওপর প্রত্যাখ্যাত হয়েছিলেন এই তারকা।

শুধু তাই নয়- ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তার পর সেই জল্পনায় জলও পড়ে।  তবে বাস্তবে গড়ায়নি।

বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি মিষ্টি মেয়ে। তাকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন সালমান। এত কিছুর পরেও তৈরি হলো না সম্পর্ক? একটি শুটিংয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো বিয়ে করার জন্য ওর বাবাকে প্রস্তাবও দিয়েছি।

তারপর কী হলো? এমন প্রশ্নে সালমান বলেন, জুইয়ের বাবা না বলেছিলেন। সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!

সালমান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি।

শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র এবং এক কন্যা রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনো সিঙ্গেল তিনি।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit