রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিয়ে কেন হচ্ছে না? অঙ্কুশ-ঐন্দ্রিলার জবাব চাইলেন প্রসেনজিৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : সামাজিকমাধ্যমে প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ‘বিয়েটা হবে কি না জানি না’ ক্যাপশন দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ভক্ত-দর্শকের কৌতূহলের পারদ চেপে যায়, কেন হচ্ছে না এই জুটির বিয়ে? জানতে চান খোদ ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চ্যাটার্জিও।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে। তাদের বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। এমনকি অঙ্কুশ ও ঐন্দ্রিলার অনুরাগীরাও তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন। তবে চুটিয়ে প্রেম করলেও, এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছু জানাননি।

শনিবার নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি আপলোড করেন অঙ্কুশ। আর তার ক্যাপশনে লেখেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।

অঙ্কুশের এই পোস্ট নিয়ে অন্যদের মতো অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিরও কৌতূহল। কেন অঙ্কুশ ও ঐন্দ্রিলার এমন সিদ্ধান্ত? সেই প্রশ্ন উঠতে থাকে। এবার সেই প্রশ্নের জবাব চাইলেন প্রসেনজিৎ। ঐন্দ্রিলাকে ফোন করেছিলেন অভিনেতা। অঙ্কুশের সঙ্গে কথা বলতে চান। অঙ্কুশ তখন ভিডিও গেম খেলছিলেন।

ফোন তুলতেই শুরু হয়ে যায় ধমকের পালা। অঙ্কুশ-ঐন্দ্রিলার ব্যাপারটা কী? বিয়ে কেন হচ্ছে না? অভিভাবক হিসেবেই ধমক দিয়ে জানতে চান বুম্বাদা। খুব শিগগিরই অঙ্কুশ-ঐন্দ্রিলাকে বিয়ের দিন জানিয়ে দিতে বলেন তিনি। তার এই কথা মানবেন বলেই আশ্বাস দেন অঙ্কুশ। 

১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিনই সমস্ত কিছু জানানোর আশ্বাস দিয়ে পোস্ট করেন প্রসেনজিতের সঙ্গে কথোপকথনের ভিডিও। এর আগেও বিয়ের ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে নজর কেড়েছিলেন অঙ্কুশ। এমনকী, নায়ককে প্রশ্ন করায় বিয়ের ব্যাপারে ধোঁয়াশাই রেখে যান। 

তারপর প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘লাভ ম্যারেজ’ সিনেমার ফার্স্টলুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বোঝা যায়, রিয়েল নয়, রিল লাইফের ‘লাভ ম্যারেজ’-এর কথা বলেছিলেন অভিনেতা। এবারেও তেমন কিছুই ঘটতে চলেছে, অভিনেতা দ্বিতীয় পোস্টের পর এই জল্পনা আরও জোরদার হচ্ছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit