মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬

১২৮ ঘণ্টা পর দুই মাস বয়সি শিশু জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ হাতাই থেকে দুই মাস বয়সি এক শিশুকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর শিশুটিকে জীবন্ত অবস্থায় পাওয়া যায়। খবর এনডিটিভির।

আলজাজিরার খবরে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  এরপর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় দেশ দুটিতে। ওই দুই দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ জন আর সিরিয়ায় সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশ দুটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথের দাবি, ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। অর্থাৎ ৫০ হাজার ছাড়াতে পারে।

নিহতের সংখ্যা সম্পর্কে তিনি স্কাই নিউজকে বলেন, ‘আমি মনে করি ধ্বংসস্তূপের নিচের অবস্থা সঠিকভাবে অনুমান করা কঠিন, তবে আমি নিশ্চিত যে এটি দ্বিগুণ বা আরও বেশি হবে।’তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে আহতের সংখ্যা প্রায় ৮০ হাজার ছাড়িয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit