বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ভূমিকম্পেও থেমে নেই লুটপাট, তুরস্কে গ্রেফতার ৪৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এর মধ্যে ব্যাপক লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার মুখে উদ্ধার কাজ স্থগিত করেছে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকর্মীরা। তবে দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সির। 

 শনিবার সকালেই এরদোগান জানিয়েছেন, তার সরকার অতি দ্রুত লুটপাটকারীদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। এদিকে ভূমিকম্পকবলিত এলাকাগুলোতে অজ্ঞাতনামা গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার কারণে জার্মান উদ্ধারকর্মী এবং অস্ট্রিয়ার সেনাসদস্যরা তাদের তৎপরতা বন্ধ করে দিয়েছেন।

অস্ট্রিয়া সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, হাতায় প্রদেশে অজ্ঞাতামা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে অস্ট্রিয়ান ফোর্সেস ডিজাস্টার রিলিফ ইউনিটের কয়েক ডজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একটি বেইস ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তারা উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছেন। 
 
অস্ট্রিয়া সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিয়েরে কুগেলওয়াইজ এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পকবলিত এলাকায় বিভিন্ন গোত্র-উপগোত্রের মধ্যে সহিংসতা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit