শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

‘তুমি কি আমায় সন্দেহ করছ?’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

বিনোদন ডেস্ক : বরাবরই খোলামেলা ও স্পষ্ট কথা বলার জন্য আলোচনায় থাকেন বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল। নিজের ‘দেশি ভাইবস উইথ শেহনাজ’ চ্যাট শোটিতেও বলিউড তারকাদের সঙ্গে খোলামেলাই আড্ডা জমান তিনি।

অভিনেত্রী শেহনাজ গিলের প্রশ্নবাণে এবার জর্জরিত হলেন বলিউড তারকা শাহিদ কাপুর। শেহনাজের প্রশ্নটি ছিল স্ত্রীর প্রতি এই অভিনেতার বিশ্বস্ততা নিয়ে, যা শুনে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।

সম্প্রতি সেই আড্ডায় অভিনেতা শাহিদ কাপুর অতিথি হিসেবে এসেছিলেন; সেখানেই কাণ্ডটি ঘটে।  খবরটি টাইমস অব ইন্ডিয়ার।

শেহনাজ বলেন, মীরা রাজপুতের সঙ্গে শাহিদের বিয়ের খবরে একেবারে দুমড়ে মুচড়ে পড়েছিলেন তিনি- শুধু আমি কেন, কত মেয়ের যে হৃদয় ভেঙেছে তোমার আর মীরার বিয়ের খবরে! অভিনেত্রীর এই কথায় থতমত খেয়ে ‘সরি’ বলে বসেন শাহিদ।

তারপরই অভিনেত্রী করে বসেন বিব্রতকর সেই প্রশ্ন, তুমি কি তোমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত শাহিদ?

শেহনাজের এমন প্রশ্নে অভিনেতা প্রথমে অপ্রস্তুত হয়ে পড়েন। বলেন- তুমি কি আমায় সন্দেহ করছ? এবার তো মহাবিপদে পড়ব আমি! শাহিদের বিব্রতকর চাহনি দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন দর্শকরাও। আর তখনই দুই তারকা হাসিতে ফেটে পড়েন।

সর্বশেষ অমরজিৎ সিং সরণ পরিচালিত পাঞ্জাবি ‘হসলা রাখ’ সিনেমায় অভিনয় করেন শেহনাজ। শিগগিরই সালমান খানের বিপরীতে কিসি কা ভাই কিসি কি জান ছবি দিয়ে বলিউডে অভিষেক হবে তার।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit