মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ইতিহাসের ১০০তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে মরক্কোর রাজধানীতে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভার্দে। বাকি গোলটি করেন করিম বেনজেমা। আল হিলালের পক্ষে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। বাকি গোলটি করেন মৌসা মারেগা।

এই শিরোপা জয়ে প্রথমত ১০০তম শিরোপার দেখা পেল রিয়াল। পাশাপাশি, রিয়ালের হয়ে ২৫তম শিরোপা জিতেছে দলটির ফরাসি তারকা করিম বেনজেমা। যার ফলে মার্সেলোর সঙ্গে যৌথভাবে এখন রিয়ালের সবচেয়ে সফল খেলোয়াড় বেনজেমা। ফরাসি স্ট্রাইকার বেনজেমার আগে মার্সেলোই (২৫ শিরোপা) ছিলেন রিয়ালের হয়ে শিরোপা জয়ে সবচেয়ে সফল ফুটবলার। রিয়ালের ১০০তম শিরোপা জয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; ৩৫ বার লিগ শিরোপা, ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, ১৯ বার কোপা দেল রে, ১২ বার সুপার কোপা।

রিয়াল তাদের ইতিহাসে ১০০তম শিরোপা জয় করলেও ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল রেঞ্জার্স থেকে অনেক পিছিয়ে আছে। ইতিহাসে রিয়াল মাদ্রিদের আগে মাত্র তিনটি ক্লাব একশ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে। সবচেয়ে বেশি শিরোপা জিতে এই তালিকায় শীর্ষে রয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্স (১১৬ শিরোপা)। ১১৪ শিরোপা জিতে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি ক্লাব আল-আহলি। আর ১১৩ শিরোপা নিয়ে তালিকায় তিনে রয়েছে আরেক সফল স্কটিশ ক্লাব সেলটিক।  

চলতি মৌসুমে লিগে বার্সেলোনা থেকে ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মৌসুম শুরু থেকে ভালোভাবেই এগোচ্ছিল তারা। তবে কাতার বিশ্বকাপের পর খেই হারিয়ে ফেলে আনচেলত্তির দল। এদিকে কিছুদিন আগেই সুপার কোপার ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। তবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে স্পেনের জায়ান্টরা। ২১ ফেব্রুয়ারি শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুল। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit