রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

পাঁচ শহরে ফ্ল্যাটের মালিক রাশমিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে সফলতা পেয়েছেন অনেক আগেই। দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শদের। আকাশচুম্বী সফলতায় কত সম্পদের মালিক হয়েছেন রাশমিকা তা নিয়ে জল্পনার শেষ নেই। ২০১৬ সালে ডেবিউ করেছিলেন কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র হাত ধরে।  ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির দৌলতে রাশমিকা মান্দানা এখন সিনেমা দুনিয়ায় পরিচিত নাম। রাশমিকার অভিনয় দক্ষতায় মুগ্ধ সিনেমাপ্রেমীরা। তবে কোনো না কোনো কারণে তারকারা আজকাল নিত্যদিনই সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে আসেন। রাশমিকাও তার ব্যতিক্রম নন। সম্প্রতি টুইটার পোস্টে দাবি করা হয় রাশমিকা নাকি দেশের ৫ শহরে ৫টি ফ্ল্যাট কিনেছেন।

এক নেটনাগরিক দাবি করেন, হায়দরাবাদ, গোয়া, মুম্বাই, কুর্গ, বেঙ্গালুরু-র মতো শহরে একটি করে ফ্ল্যাট কিনেছেন রাশমিকা মন্দানা। পোস্টটির সঙ্গে ছবিও শেয়ার করা হয়। তাতে লেখা হয়, ‘আপনি কি জানেন? মাত্র ৫ বছরের ক্যারিয়ারে, রাশমিকা ৫টি ভিন্ন জায়গায় ৫টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। হায়দরাবাদ, গোয়া, কুর্গ, মুম্বাই এবং ব্যাঙ্গালোর। ২০২১ সালে রাশমিকা বারবার সম্পত্তিতে বিনিয়োগ করেছেন।’ কিছুক্ষণের মধ্যেই রাশমিকার সম্পত্তি কেনার খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই নানা মন্তব্য করতে থাকেন। এটি চোখ এড়ায়নি খোদ রাশমিকা মান্দানার। 

অভিনেত্রী লেখেন, ‘যদি এটা সত্যি হত…‘সঙ্গে যোগ করেছেন কান্নার ইমোজি। রাশ্মিকার এই কথাতেই স্পষ্ট এ খবর সম্পূর্ণ গুজব। ইনস্টাগ্রাম পোস্টেও রাশমিকা লেখেন, ‘সুখী হও.. আশা রাখি.. আপনার সুখ এবং শান্তি আপনার জীবনে সর্বপ্রথম স্থান পাক। নেতিবাচক অনুভূতির জন্য জীবন খুব ছোট।’২০২১ সালে, অভিনেতা আল্লু অর্জুন অভিনীত পুষ্পা: দ্য রাইজ-ছবির অসাধারণ সাফল্যেরে পর সারা দেশে পরিচিতি পান রাশমিকা। ছবিটি ছিল ব্লকবাস্টার হিট। ছবিতে রাশমিকা শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ছিলেন পুষ্পার বাগদত্তা। তারও আগে, তিনি বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে হিট তেলেগু ছবি গীত গোবিন্দম (২০১৮) এবং মহেশ বাবুর সঙ্গে সারিলেরু নেকেভভারু (২০২০)-তে অভিনয় করেন রাশমিকা। 

২০২২ সালে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তা অভিনীত বিকাশ বেহেল’র ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাশমিকার। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নেটফ্লিক্সের হিন্দি ছবি ‘মিশন মজনু ’তেও অভিনয় করেছেন। অন্যদিকে বিজয়ের সঙ্গে কাজ করছেন তামিল ছবি ভারিসু-তেও। তবে সকলেই ‘পুষ্পা’ সিকুয়েলের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit